সারাদেশ

অর্থ আত্মসাতের মামলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীঘরে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী চাটখিল উপজেলার সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলীম উদ্দিন চৌধুরী নামে এক সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আরও পড়ুন: পরীমনি শক্তিশালী নারী

বুধবার(৯ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ কোর্ট আদালতের বিচারক এএনএন মোর্শেদ আলম খান জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

একই দিন সন্ধ্যায় জেলা (দুদকের) আইনজীবী মো. আবুল কাশেম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবি আবুল কাশেম আরও বলেন, আলীম চাটখিল উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত কালীন ভুয়া কাগজপত্র তৈরী করে উপজেলা সমবায় সমিতির সদস্যদের থেকে ৪৯ লক্ষ ২৭ হাজার ৪০ টাকা আত্মসাৎ করে। পরে এ ঘটনায় তৎকালীন চাটখিল উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুজ্জামান ২০১৬ সালের ১৩ নভেম্বর অভিযুক্ত কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করে।

আরও পড়ুন: অভিনয়েই অনিয়মিত হয়ে গিয়েছিলাম

এরপর নোয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় তদন্ত করে তার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন। ঘটনার পর থেকে সে ৬ বছর ৪ মাস ২৪ দিন পলাতক ছিল। ৬ বছর পলাতক থাকার পরে সে আদালতে হাজির হলে বিচারিক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা