সারাদেশ

ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ১

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের নারী চিকিৎসকের নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ খুলে অর্থ আদায় করায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মিরাজ উদ্দিন (২২) নামে ওই ব্যক্তিকে ঝিনাইদহ সদর থানার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির ষড়যন্ত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে

বুধবার (৯ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ।

এদিকে, চট্টগ্রামের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, গত ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ মঈন উদ্দীন অভিযোগ করেন, তার স্ত্রী চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালের চিকিৎসক চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নুসরাত সুলতানার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া একটি ফেসবুক আইডি ব্যবহার করা হচ্ছে।

আইডি থেকে প্রচার করা হয়, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) নামে তথাকথিত সংগঠন তিনি পরিচালনা করেন এবং একটি স্কিন লেজার সেন্টার স্থাপনের পরিকল্পনাও আছে তার। লোকজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে মানবিক অর্থ সাহায্যের আবেদন করে পোস্ট করা হয় ওই আইডি থেকে। এ ঘটনায় আকবর শাহ থানায় একটি মামলা করা হয়।

আরও পড়ুন: জনগণ আর বসে থাকবে না

ওসি বলেন, মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা এসআই সুফল কুমার দাশ ওই নারী চিকিৎসকের নামে খোলা ভুয়া ফেইসবুক অ্যাকাউন্টসমূহের আইপিডিআর, ডিপিআই ও নেটওয়ার্ক ইনটেলিজেন্স বিশ্লেষণের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করেন। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় মো. মিরাজ উদ্দিনকে শনাক্ত করে ঝিনাইদহ থেকে গ্রেফতার করা হয়।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ বলেন, মিরাজ ইরাক থেকে দেশে এসে প্রতারণা শুরু করেন। ফেসবুকে বেশি সংখ্যক ফলোয়ারধারী ও জনপ্রিয় ব্যক্তিদের ফেসবুক আইডির প্রোফাইল থেকে তাদের ছবি সংগ্রহ করে তাদের নামে ভুয়া ফেসবুক আইডি ও পেইজ খোলেন। তারপর নিজেকে মানবিক সংস্থার কর্মী পরিচয় দিয়ে সাহায্য প্রার্থনা করেন। বিকাশের মাধ্যমে নগদ অর্থ সহায়তা চেয়ে থাকেন। মানুষ অর্থ সহায়তা করলে সেগুলো হাতিয়ে নিতেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা