সারাদেশ

ফের ওবায়দুল কাদেরের স্ত্রীকে দুষলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসাকে গত বছরের ৯মার্চ কোম্পানীগঞ্জে ঘটে যাওয়া ঘটনার জন্য দায়ী করে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা মন্তব্য করেছেন আমার এ ঘটনায় পুরো দায় মন্ত্রীর স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের।

আরও পড়ুন: অবশেষে দেশে পৌঁছালেন ২৮ নাবিক

বুধবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা,বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কালো দিবস পালন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

কাদের মির্জা এ ঘটনায় জন্য আরও দায়ী করেছে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চেীধুরী ও ফেনী-২ (ফেনী সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে। তিনি বলেন,এদের অর্থায়নে এদের নির্দেশে এগুলো ঘটেছে। মন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থার সুযোগ তারা নিয়েছে।

হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন,ওবায়দুল কাদের সাহেব আপনি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলে হত্যায় হত্যা ডেকে আনে। আরও হত্যা সংঘটিত হবে। আপনাকে বলে দিচ্ছি অন্তত দুইটা হত্যা কান্ডের ঘটনা তদন্ত করে বিচার করা হোক।

আরও পড়ুন: চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে

কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানার ওসি মো.সাজ্জাদ রোমনের সমালোচনা করে বলেন, সে রুপগঞ্জের সন্ত্রাসী। ওসি আবে তাবে মাল (টাকা) খাইছে। ওই টাকা একদিন পেট ছিঁড়ে বের হয়ে যাবে।

উল্লেখ্য, গত ১ বছর ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। কাদের মির্জার অভিযোগ ২০২১ সালের ৯মার্চ তাকে হত্যার উদ্দেশে বসুরহাট পৌরসভায় হামলা,মুজিবশতবর্ষে মেলা ভাংচুর গুলি বর্ষণের ঘটনা ঘটে। ওই দিনকে আজ কালো দিবস হিসেবে পালন ও বিক্ষোভ সমাবেশ করে তার অনুসারীরা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা