প্রতীকী ছবি
সারাদেশ

সৈয়দপুরে পানি ডুবে শিশুর মৃত্যু

আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পুকুরে ডুবে ইয়াছিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: জনগণ আর বসে থাকবে না

বুধবার (৯ মার্চ) দুপুরে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার ভ্যান চালক বাবু আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, পরিবারের লোকজনের অজান্তে দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। এসময় ইয়াছিন পুকুরে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে পুকুরে লোকজন নেমে শিশুটির মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঘটনাস্থলে আসেন। পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা মেলায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন: বিএনপির ষড়যন্ত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা