সারাদেশ

মুন্সীগঞ্জে সয়াবিন তেলের কারসাজিতে জরিমানা

মো.নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সয়াবিন তেলের কারসাজি করে বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আরও পড়ুন: চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে

বুধবার (৯ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার ঘোড়দৌড় বাজার ও নওপাড়া বাজার এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন।

এ সময় ঘোড়দৌড় বাজারে গৌতম স্টোরে তিনটি গোডাউনে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ করা সত্ত্বেও বোতল জাত সয়াবিন তেলের গায়ের মূল্য অপেক্ষা অধিক মূল্যে তেল বিক্রি এবং বোতলজাত সয়াবিন তেলের বোতল খুলে বেশি দাম নিয়ে খোলা তেল হিসেবে বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে একই অপরাধে উপজেলা নওপাড়া বাজারে দত্ত স্টোরকে ১৫ হাজার টাকা ও জোবায়ের স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: সৈয়দপুরে পানি ডুবে শিশুর মৃত্যু

এ সময় ব্যবসায়ীদেরকে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম। এ অভিযানে সহযোগিতা করেন লৌহজং থানা পুলিশের টিম।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা