উলিপুরে একুশে পদকপ্রাপ্ত আব্রাহাম লিংকনকে সংবর্ধনা
সারাদেশ

উলিপুরে একুশে পদকপ্রাপ্ত আব্রাহাম লিংকনকে সংবর্ধনা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার উলিপুরে একুশে পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন:সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল!

গতকাল মঙ্গলবার ( ৮ মার্চ ) উলিপুর বণিক সমিতির হলরুমে উলিপুর নাগরিক সমাজের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরিক কমিটির আহবায়ক তপন সেন গুপ্তের সভাপতিত্বে লক্ষন সেন গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম চলে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, নাগরিক কমিটির সদস্য সচিব নুরে আলম সিদ্দিক।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, সাংবাদিক, শিল্পী গোষ্ঠী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:জামিন চান ইভ্যালির রাসেল দম্পতি

প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি একাধারে মুক্তিযুদ্ধ গবেষক, লেখক, আইনজীবী, শিক্ষক, কুড়িগ্রাম জেলায় আইন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা