ছবি-সংগৃহিত
সারাদেশ

কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৪

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি ট্রাক তল্লাশি চালিয়ে থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৮ মার্চ) মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের মো. মামুন অর রশিদ, মো. ইসহাক আলী, ট্রাকচালক লাল মোহাম্মদ ও তার সহকারী দিগ্রাম লাইনপাড়ার মো. আরমান আলী।

আরও পড়ুন: মাদারীপুরে খাদ্য ও বাসস্থান সংকটে কমেছে বানর

মো. আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া উপজেলার শিরোইল দোশর মণ্ডলের মোড় এলাকা থেকে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য মো. মামুন আর রশিদকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালায়।

এসময় একটি ট্রাক তল্লাশি করে চালকের আসনের নিচে থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেফতার করে ট্রাকটি জব্দ করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা