ছবি-সংগৃহিত
সারাদেশ

খাদ্যবান্ধব কর্মসূচির ১০২ বস্তা চাল জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর বাজারে লিটন ও মোশারফ নামের দুই ব্যবসায়ীর গোডাউন থেকে ১০২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন: কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৪

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেমনগর বাজারে দুই চাল ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১০২ বস্তা চাল জব্দ করা হয়। এতে চাল ব্যবসায়ী লিটনের গোডাউন থেকে ৭৪ বস্তা, অপর ব্যবসায়ী মোশারফের গোডাউন থেকে ২৮ বস্তা চাল জব্দ করা হয়। এঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, চালগুলো কোন ডিলারের সেটা জানা যায়নি। উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা