সারাদেশ

পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে সংর্ঘষ

নিনা আফরিন,পটুয়াখালী : দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমুল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে জেলা বিএনপির ডাকা কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্য অন্তত ৬ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুন: ভক্তরা আমার জন্য রোজা রেখেছেন

হামলার সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দায়ী করেছে।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন জানান, দুর্নীতি ও দ্রব্যমুল্য উর্ধ্বগতি রোধে কেন্দ্রীয় বিএনপির ডাকা কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে সমাবেশ করার উদ্যোগ নেয় জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

বুধবার ( ২মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহাসচিব হাবিবুন নবী খান সোহেল এর নেতৃত্বে জেলা বিএনপির সদস্য সচিব সরকার কুট্টিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বনানী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপির বনানীর দলীয় কার্যালয় থেকে সরকারী কলেজের দিকে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পরে। পুলিশের সঙ্গে বাকবিতন্ডা এক পর্যায়ে মিছিলটি বনানী বিএনপি কার্যালয়ের কাছে পৌছালে উল্টো দিকে থেকে আওয়ামীলীগের নেতৃত্বাধীন যুবলীগ,ছাত্রলীগ এবং স্বেছাসেবকলীগের নামধারী সন্ত্রাসীরা হামলা করে। তিনি দাবী করেন হামলায় বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছে। তার দাবী আওয়ামী লীগের সাথে একাট্টা হয়ে উপস্থিত পুলিশও বিএনপির নেতাকর্মীদেও উপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

তিনি আরও দাবী করেন এই হামলায় জেলা ছাত্রদলের সভাপতি সফিউল বাশার উজ্জল,সদর থানা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া আহম্মেদ, বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন,কাজী মাহাবুব আলম,মীর মাকসুদুর রহমান,মোঃ বশির উদ্দিন,মোঃ মোস্তফা,মোঃ নুরুজ্জামান,মোঃ মশিউর রহমান মিলনসহ একাধিক নেতাকর্মীরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন:দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রিফাত হাসান সজিব বলেন,জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ের পর আজ সন্ধ্যায় পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্যদের সম্মানে জেলা আওয়ামী লীগ এক সংবর্ধনা ও নৈশ ভোজের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের আয়োজন করতে তিনিসহ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেল যোগে বনানী এলাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছেলেন। হঠাৎ তাদের মোটর সাইকেলের উপর বিএনপির নেতা কর্মীরা হামলা চালিয়ে একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় তাদের দুই কর্মী আহত হয়েছে বলে জানান তিনি।

হামলার বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন,বিএনপির অভ্যন্তরীন কোন্দল পটুয়াখালীতে চরম আকার ধারন করেছে। এর আগেও তাদের এক গ্রুপে কর্মসূচিতে অন্য গ্রুপকে হামলা করেছে। আজকেও সেই একই ঘটনা ঘটেছে। হামলার সাথে আওয়ামী লীগের কোন সদস্য জড়িত নয় বলে দাবী করেন তিনি।

আরও পড়ুন:মির্জা ফখরুলকে অস্বীকার করবে বিএনপি

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যাক্তি জানান,বিএনপির মিছিলটি বনানী চত্বরে পৌছালে অজ্ঞাত ব্যক্তিরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে যুবলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ধাওয়া করলে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে হামলা ও সংঘাতের ঘটনা ঘটে। এসময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ টিয়ারগ্যাস ও লাঠি চার্জ করে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমান পরিরস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা