সারাদেশ

পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় পরকীয়ার জেরে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। নিহত স্বামীর নাম গোলাম মোড়ল (৪০)। গোলাম মোড়ল মঠবাড়ি গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে।

আরও পড়ুন:বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুধবার (০২ মার্চ) ভোররাতে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, স্ত্রীর প্রেমিক ও ছেলেকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- নিহত গোলাম মোড়লের স্ত্রী রেহেনা খাতুন (৩৫), ছেলে সাগর হোসেন (১৮) ও প্রেমিক যশোরের বেনাপোল এলাকার গোলাম রাব্বি (৩০)।

আরও পড়ুন: জামিন পেলেন তাহসান

স্থানীয়রা বলেন, গোলাম মোড়ল ও রেহেনা খাতুন দম্পতির দুই ছেলে সাগর হোসেন (১৮) ও সাব্বির হোসেন (১৫)। আত্মীয়তার সম্পর্ক ধরে যশোরের বেনাপোলের বাসিন্দা গোলাম রাব্বির (৩০) সঙ্গে রেহেনা খাতুনের পরকীয়া সম্পর্কের গুঞ্জন রয়েছে। বুধবার রাতে গোলাম রাব্বি ওই বাড়িতে ছিলেন। ধারণা করা হচ্ছে, গোলাম মোড়লকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়।

আরও পড়ুন:আরও ১০ লাখ টিকা পেল বাংলাদেশ

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোলাম রসুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর রহস্য জানা যাবে। সুরতহাল রিপোর্টে গলায় মোটা দড়ি পেঁচানোর দাগ রয়েছে। এ ঘটনায় থানায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা