সারাদেশ

বান্দরবানে ৫ জনকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে বিরোধের বান্দরবানের রুমায় ৫ জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলার গ্যালিংগা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা পাড়াবাসী। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ বিষয়ে রুমা উপজেলার গ্যালিংগা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, পাড়া প্রধান ও তার চার ছেলেকে কুপিয়েছে পাড়াবাসীরা। এতে পাঁচজনই মারা যান।

আরও পড়ুন: পুতিনকে যুদ্ধ থামাতে বললেন ম্যাক্রোঁ

অন্যদিকে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকায়। ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে তথ্য পেতেও দেরি হয়। আমরা খবর পেয়েছি অনেক পরে। বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা