বেগমগঞ্জে গভীর রাতে ১৩ দোকান পুড়ে ছাই, নোয়াখালী-২০২২
সারাদেশ

বেগমগঞ্জে রাতে ১৩ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় গভীর রাতে ১৩টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে ৪০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজিরহাট বাজারের কলেজ গেইট সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আরও ১২ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: নোয়াখালীতে চোরাই মূর্তিসহ গ্রেফতার ২

এদিকে সংবাদ পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে,হার্ডওয়্যার,কসমেটিক্স,মুদি দোকানসহ ১৩ টি দোকান পুড়ে যায়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা