ছবি- সংগৃহিত
সারাদেশ

আসামি ধরতে গিয়ে এসআইয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: আসামি ধরতে গিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক তানজিল আল আসাদ নামে এক জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : নরসিংদীতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম

তিনি বলেন, উপ-পরিদর্শক আসাদ ওয়ারেন্টের আসামি ধরতে বিকালে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে যায়। সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে আমরা কোতোয়ালি থানা পুলিশ শোকাহত। আসাদের গ্রামের বাড়ি গাজীপুরে। তার বাবার নাম নুরুল হক প্রধান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা