ছবি-সংগৃহিত
সারাদেশ

টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়ে কাঁচামাল পরিবহনের চালকরা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলির সবুর খান ফিলিং স্টেশন হতে সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে মহাসড়কের ভুঞাপুর লিংকরোড সংলগ্ন এলাকায় একটি পরিবহনের পেছনে আরেকটি ধাক্কা লাগার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ক্ষতিগ্রস্ত পরিবহন উদ্ধার করে থানায় পাঠিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কের ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি-অস্ত্রসহ আটক ৩

অন্যদিকে পুলিশের দাবি বঙ্গবন্ধু সেতুপূর্ব ওজন স্টেশনের ত্রুটিজনিত কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কের এলেঙ্গা বাসস্ট‌্যান্ড এলাকায় দায়িত্বরত হারুন অর রশিদ জানান, সকালে ডিউটিতে আসার পরই যানজট দেখা গেছে। তবে কী কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে সেটা বলা যাচ্ছে না।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতু এলাকায় বাসের লেনে ট্রাক প্রবেশ করায় যানজট হতে পারে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা