সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে ঘরের টিন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ঘরের ঢেউটিন ফুটো হয়ে গেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাপাত হলে কয়েকজনের ঘরের টিন ফুটো হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও শিলার আঘাতে গম, ভুট্রা, পিয়াজ, মরিচ, সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা গেছে, শিলার আঘাতে ঘরের ঢেউটিন ফুটো হয়ে গেছে সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের নিরেন দাস ও তার ছোট ভাইয়ের।

নিরেন দাস বলেন, প্রতিটি শিলার ওজন প্রায় আড়াইশ গ্রামর মতো হবে। বর্তমানে সন্তান পরিজন নিয়ে বিপাকে পড়েছেন ওই ২ পরিবার।

অন্যদিকে, কুজিশহর গ্রামের রফিকুল ইসলাম জানান, শিলার আঘাতে আমার ২ বিঘা জমির মরিচ গাছ ক্ষেতে নষ্ট হয়ে গেছে।

একই গ্রামের খালেদা আখতার জানান, শিলার আঘাতে আমার কয়েকটি গাছের বরই ঝরে পড়েছে। প্রায় ২ মন পরিমান কাচা বরই বৃষ্টির পরে সংগ্রহ করেছি।

জহির উদ্দীন নামে একজন কৃষক জানান, শিলার আঘাতে আমার ১০ বিঘা জমির ভুট্রাগাছ ভেঙ্গে তছনছ হয়ে গেছে।

একইভাবে মন্গডলাদাম, রুহিয়ার ঘনিমহেশপুর, ফরিদপুর, চাপাতি, রাজাগাও এলাকার কৃষকদের আম ও লিচুর মুকুল সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজঁজামান বলেন, শিলাবৃষ্টিতে ফল ও ফসলের ক্ষতির সংবাদ পেয়েছি। ইউনিয়ন চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা