সারাদেশ

মুন্সীগঞ্জে ২ কোটি ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নে আয়রন করার ৪ ফ্যাক্টরি থেকে ২ কোটি ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। জব্দ কারেন্ট জালের মূল্য প্রায় ৬৯ কোটি টাকা। রোববার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টা থেকে ভোর চারটা পর্যন্ত অভিযান পরিচালনা তারা।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পঞ্চসার ও গোসাইবাগ এলাকায় কারেন্ট জাল বিরোধী অভিযান চালায় পাগলা কোস্ট গার্ড স্টেশন।

এ সময় তম্নয় ফিসিং নেট ইন্ডাঃ লিঃ, আলামিন ফিসিং নেট ইন্ডাঃ লিঃ, সোহাগ ফিসিং নেট ইন্ডাঃ লিঃ ও আওলাদ ফিসিং নেট ইন্ডাঃ লিঃ নামে ৪ টি কারেন্ট জাল আয়রণ কারখানা থেকে আনুমানিক ২ কোটি ৩০ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬৯ কোটি টাকা।

আরও জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন: শব্দগুলো দুর্বোধ্য না করে ফেলা ভালো

অভিযানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলার মৎস্য বিভাগের প্রতিনিধি খামার ব্যাবস্থাপক গোলাম মোওলা রাসেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইলিয়াস সিকদার প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা