সারাদেশ

মাইজদী রাম ঠাকুর মন্দিরে দুর্ধর্ষ চুরি

গিয়াস উদ্দিন, রনি, নোয়াখালী: নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজারে অবস্থিত শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মোৎসব মন্দিরে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয় এবং রাধা-গোবিন্দের মূর্তি চুরি করে নিয়ে যায়।

মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী জানান, গতকাল (রোববার) সারাদিন পূজার সময় রাধা-গোবিন্দের বিগ্রহ সিংহাসনে ছিল। এরপর সন্ধ্যার সময় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলোকে শয়ন করে রাখা হয়। আজ (সোমবার) ভোর পাঁচটায় মন্দিরে প্রবেশ করে দেখেন শয়ন করে রাখা রাধা-গোবিন্দের মূর্তি নেই।

মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায় সোমবার ভোররাত ৩ টা ৩৬ মিনিটে কাপড় দিয়ে মুখ বাধা অবস্থায় একজন মন্দিরে প্রবেশ করে এবং রাধা-গোবিন্দের বিগ্রহ চুরি করে।

এ ঘটনায় তিনি হতাশা ব্যক্ত করে জানান, গত ৭০ বছরে কখনো মন্দিরে এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন জানান, মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কখনও এই ধরনের ঘটনা ঘটেনি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা