সারাদেশ

আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষে উভয় দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তোজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রায়পুরে শহীদ মিনারে মিছিল ও ফুল দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফয়সাল আজিজ, মুরাদ হোসেন, শান্ত ইসলাম, রিয়াজ হোসেন, রাজিব হোসেন, সোহেল, এমরান হোসেন, ইমাম হোসেন, জুম্মন হোসেন, আলাউদ্দিন শাহরিয়ার ফয়সালসহ ১৩ নেতাকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শহরজুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফয়সাল অভিযোগ করেন, সকাল ৯টার দিকে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে মিছিল নিয়ে ফিরছিলাম। পথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে পেছন দিক থেকে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের প্রায় ১৫ জন কর্মী আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে পুনরায় তাদের ওপর হামলা করা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনীদের হত্যার লিস্ট করেছে রাশিয়া

অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়া হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে দলের জ্যেষ্ঠ নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বিএনপির নেতাকর্মীদের ওপর কোন হামলার ঘটনা ঘটেনি। তারা নিজেরাই বিশৃংখলা তৈরি করে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মিছিল ও শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা