সারাদেশ

বোয়ালমারীতে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান শহীদ দিবস পালিত 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে শ্রদ্ধা ও ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) দিনের প্রথম প্রহরে গোহাটা সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, পল্লী বিদ্যুত সমবায় সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী থানা, সাব রেজিস্ট্রার অফিস, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং সংগঠনের পক্ষে ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে বিএনপি

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম প্রমুখ।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি, আধা স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল সাড়ে সাতটায় উপজেলা চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।

ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় উপজেলা পরিষদ হলরুমে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাতের জন্য মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা