ছবি-সংগৃহিত
সারাদেশ

বগুড়ায় অস্ত্রসহ গ্রেফতার ৫ 

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ভাটকান্দি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রোববার অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, বড় কোনো অপরাধ সংঘটনের জন্য একত্রে সংঘটিত হয়েছিল তারা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে একথা জানান বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

আরও পড়ুন- একসাথে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই

গ্রেফতাররা হলেন- ইসতিয়াক ইব্রাহিম ইমন, সিয়াম হোসেন বাধন, পারভেজ পশারী, আহসান হাবিব বাবুল ও তৌহিদুল ইসরাম তানিম।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, গ্রেপ্তারকৃতদের প্রত্যেকেই শিক্ষার্থী। রোববার রাতে ১০/১২ জনের একটি দল অস্ত্রসহ সমবেত হয়ে অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ।

এ সময় অপরাধীরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের মধ্য থেকে ৫ জনকে গ্রেফতার সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বড় আকারের ছোরা, একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু, ৫টি পটকাসহ তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন- গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মুত্যু

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জমায়েত হয়েছিল বলে স্বীকার করেছে। সোমবারতাদের আদালতে পাঠানো হবে। গ্রেফতারদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা