সারাদেশ

পটুয়াখালীতে চার কোটি টাকার চেক বিতরণ

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ ৬০ পরিবারকে ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ও পৌর মেয়র বিপুল হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিব্বুর রহমান এমপি বলেন,বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বিধায় আজকে দক্ষিনাঞ্চলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আগামী ১০ বছর পরে মানুষ আর বিদেশে যাবে না।

তিনি আরও বলেন, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া থেকে এখনই শ্রমিকরা এই পটুয়াখালীতে এসে কাজ করছে। আগামী দিনে আমেরিকা-লন্ডন-কোরিয়া থেকে শ্রমিকরা এই বাংলাদেশের এক সময়ের অবহেলিত পটুয়াখালীতে এসে কাজ করবে। এই এলাকার যারা বেকার আছেন তাদের অনেক ভালো ভালো কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: ঝালকাঠিতে বৃদ্ধ নারীর উপর হামলা

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, মেগা প্রকল্পে যাদের জমি দিতে হয়েছে তাদের ক্ষতিপূরণের টাকা যাতে তারা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যায় তার জন্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ক্ষতিপূরণের টাকা প্রদান নিয়ে কোন ধরনের অবহেলা, দূর্নীতি হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলায় পায়রা বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং ডালবুগঞ্জ ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণে ক্ষতিগ্রস্থদের মাঝে ৩ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৬শ‘ ৬২ টাকার চেক প্রদান করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা