সারাদেশ
পটুয়াখালীতে সড়ক নির্মাণ নিয়ে

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে এলজিইডি’র একটি সড়ক নির্মাণ নিয়ে এলাকাবাসী ও ঠিকাদারের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) ঠিকাদারি প্রতিষ্ঠান পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে।

এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে বশির হাওলাদার (৪২), ওয়ালি উল্লাহ (৫০), ফজলুল হক হাওলাদার (৬৫) ও রনি (২৫) অভিযোগ করে জানান, পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ২নং ব্রিজ থেকে কঁচাবুনিয়া খেয়াঘাট পর্যন্ত ৪.৩ কিলোমিটার সড়ক মেসার্স এনায়েত হোসেন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পূনঃনির্মাণের কার্যাদেশ প্রদান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে সড়কের নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।

তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম রাব্বানী কোন নিয়ম নীতি না মেনে সড়কের নির্মাণ কাজ শুরু করেন। দুই দলের দুই নেতা জোটবদ্ধ হয়ে নিন্মমানের ইট ব্যবহার করে তিন ইঞ্চি ম্যকাডামের স্থলে এক ইঞ্চির কম ম্যাকাডাম দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী এতে বাধা দেন। এলাকাবাসীর বাধার প্রেক্ষিতে ওই দুই নেতা প্রতিবাদকারী রনিকে চাঁদাবাজি মামলা দিবেন এবং কেটে দুই টুকরা করে ফেলবেন বলে হুমকি প্রদান করেন।

আরও পড়ুন: বেগমগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১

এলাকাবাসীর দাবি, ওই সড়কটি দিয়ে কঁচাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী যাতায়ত করে। চারটি ব্রিক ফিল্ডের মালামাল ওই সড়কটি দিয়ে শহরে পৌঁছায়। এছাড়া সড়কটি ব্যবহার করে কালিচান্নাসহ ইউবাড়িয়া ইউনিয়নের তিন ভাগের একভাগ লোক জেলা শহরে যাতায়ত করে। যেনতেনভাবে কাজ করে ঠিকাদার বিল নিয়ে গেলে উল্লেখিত এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দূর্ভোগের সীমা থাকবে না বলে দাবি করেন তারা। তাদের দাবি, বার বার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে অনিয়মের বিষয়টি অবহিত করা হলেও তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি।

এদিকে, শনিবার শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে আবদুস সোবাহান হাওলাদার (৬৫) ও গোলাম রাব্বানী দাবি করেন শহর সংলগ্ন এই সড়ক পূননির্মাণে কোন অনিয়ম করার সুযোগ নেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নিয়মিত তদারবিতে তাদের করতে হয়।

আরও পড়ুন: সাকিবকে নেয়নি কোনো দল!

স্থানীয় যুবক রনি একজন মাদক ব্যবসায়ী। ২০১৩ সালে একটি ৩৩২ বোতল ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক হলে ওই মামলার ১নং স্বাক্ষী ছিলেন গোলাম রাব্বানী। সেই মামলায় রনি ৬ বছর কারাবাস করার পর সম্পতি ছাড়া পেয়েছেন। কাজে অনিয়মের অভিযোগ তোলার মূল কারণ আগের মামলায় সাক্ষী দেয়ার ক্ষোভ।

তারা অভিযোগ করে বলেন, সড়কে গিয়ে রনি তাদের শ্রমিকদের মারধর করেছে এবং চাঁদা দাবি করেছে। বিষয়টি পটুয়াখালী সদর থানাকে অবহিত করেছেন তারা। মাদক ব্যবসায়ী এই যুবকের হয়রানি থেকে মুক্তির বিষয়ে সাংবাদিকদের সহায়তা চান তারা।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে গৃহবধূর মরদেহ নিয়ে বিক্ষোভ

এ বিষয়ে পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, সড়ক নির্মাণে খারাপ ইট ব্যবহারের কোন সুযোগ নেই। তারপরও স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে প্রকৌশলী পাঠিয়ে সাইট থেকে ইট এনে ল্যাবরেটরীতে টেষ্ট করানো হয়েছে।

স্থানীয় একটি কোন্দলকে কেন্দ্র করে এলজিইডির উপর দোষ চাপাতে একটি চক্র অপচেষ্টা করছে। সড়ক নির্মাণে আগেও তদারকি ছিলো এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত তদারকি আরও বাড়ানো হবে বলেও দাবি করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা