সারাদেশ

গৃহবধূর মরদেহ নিয়ে বিক্ষোভ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের স্বামীরবাড়ি থেকে উদ্ধার হওয়া গৃহবধূ সহিফা আক্তারের (১৭) মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে স্বজনরা। নিহত সরিফা মিরকাদিম পৌরসভার টেঙ্গরগ্রামের স্বপন মিয়া মেয়ে ও তিল্লাপাড়া এলাকার অপূর্ব অপুর স্ত্রী।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে বিক্ষোভ ও পরে প্রেস ক্লাব ফটকে মানববন্ধন করে তারা। এ সময় সহিফাকে হত্যার করা হয়েছে অভিযোগ তুলে বিচারের দাবি জানান স্বজনরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, প্রেমের সম্পর্কে ৭ মাস আগে তিল্লাপাড়া এলাকার অপূর্বের সাথে পালিয়ে গিয়ে বিয়ে হয় সরিফার। তবে বিয়ের পর থেকেই নানাভাবে সরিফাকে নির্যাতন করে আসছিলো স্বামী অপূর্ব।

গেলো বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সরিফা আত্মহত্যা করেছে বলে জানতে পারে তারা বাবার বাড়ির লোকজন। শ্বশুর প্রথমে সে আত্মহত্যা করে বলে জানান। কিন্তু পরিবারের দাবি, আত্মহত্যা নয় তাকে নির্যাতন করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মেরে ফেলেছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান তারা।

আরও পড়ুন: সার্চ কমিটির বৈঠকে আসেনি ৬ জন

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সে অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার মিরকাদিমের তিল্লাপাড়া এলাকায় স্বামী অপূর্বের বাড়ি থেকে সহিফার মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা