ফাইল ছবি
সারাদেশ

প্রবীণ সাংবাদিক ডা. বুলবুল আর নেই

রাজশাহী প্রতিনিধি: না ফেরার দেশে পারি জমিয়েছেন রাজশাহীর প্রবীণ সাংবাদিক ডা. মোজাহার হোসেন বুলবুল। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোরে মারা যান তিনি।

মোজাহার হোসেন বুলবুলের ভাগ্নে বিশিষ্ট পাখি গবেষক অনু তারেক সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অনু তারেক বলেন, ডা.বুলবুল দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি সেন্ট্রাল হাসপাতালে ডেপুটি ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। সেখানেই মারা যান তিনি।

তিনি বলেন, এক সময় তিনি সিভিল সার্জন হিসেবে নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব পালন করেছেন। এর আগে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন রামেক ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে। সর্বশেষ ঢাকার গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার সকাল সকাল ১০টায় সেন্টাল হাসপাতালে এবং বাদ আসর রাজশাহীর উপশহর এলাকার নূর মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজশাহীর হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা