সারাদেশ

ঠাকুরগাঁওয়ে টেন্ডার ড্রপে নাশকতা রোধে তৎপর প্রশাসন 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ওষুধ ও সার্জিকাল সামগ্রী ক্রয়ের জন্য টেন্ডার বাক্সে পোড়া মবিল ঢেলে দেয়ার পর আবারও টেন্ডার আহবান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) টেন্ডার জমা দেওয়ার শেষদিন নির্ধারণ করা হয়েছে। এবার যেন কেউ নাশকতা করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ ও অপারেশন সহ অন্যান্য প্রয়োজনে সার্জিক্যাল সামগ্রী গজ ব্যান্ডেজ, লিলেন সামগ্রী ক্যামিকেল ও আসবাবপত্র ইত্যাদি ৬টি গ্রুপে মালামাল সরবরাহের জন্য প্রথম দফা দরপত্র আহবান করা হয় গত বছরের ডিসেম্বর মাসে।

এ জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৫ কোটি টাকা। সেবার দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত। ওইদিন হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের দোতালার বারান্দায় দুটি টেন্ডার বাক্স রাখা হয়। বেলা ১২ টার কিছু পূর্বে ১০-১২ জন যুবক অকস্মাৎ টেন্ডার বাক্সে পোড়া মবিল ঢেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় কর্তব্যরত পুলিশ লাবু নামে একজনকে আটক করতে সক্ষম হয়। এর ফলে বাক্সে ফেলানো ৬৭টি দরপত্র প্যাকেট নষ্ট হয়ে যাওয়ায় টেন্ডর বাতিল করা হয়। পরবর্তীতে পুনরায় দরপত্র আহবান করা হয়। বুধবার দুপুর পর্যন্ত এবার ১২৩টি দরপত্র বিক্রি হয়েছে এবং দরপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত।

হাসপাতাল সূত্র জানায়, এবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি এবং হাসপাতাল প্রশাসনিক কার্যালয়ের সামনে একটি বাক্স বসানো হবে। হাসপাতালের ডা. সাজ্জাদ হায়দার শাহিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট টেন্ডার কমিটি গঠন করা হয়েছে। সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান যাতে স্বাচ্ছন্দে দরপত্র জমা দিতে পারে সেজন্য টেন্ডার কমিটি তৎপর রয়েছে।

আরও পড়ুন: উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রন

এবার যাতে কেউ পোড়া মবিল জাতীয় দ্রব্য ফেলে সিডিউল নষ্ট করতে না পারে সেজন্য টেন্ডার কমিটির পক্ষ থেকে প্রশাসনিক সাহায্য চাওয়া হয়েছে। টেন্ডার বাক্স ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ পাহারার ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ঠাকুরগাঁও সদর হাসপাতালের ওষুধ সহ সার্জিক্যাল সামগ্রী বেশি দামে সরবরাহের জন্য একটি মহল দরপত্র গ্রহীতাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালায়। কিন্তু ২/১টি প্রতিষ্ঠান জেলার দরিদ্র মানুষের কথা ভেবে সমঝোতায় রাজি না হলে দরপত্র বাতিলের জন্য পোড়া মবিল ঢেলে দেওয়ার পরিকল্পনা হাতে নেয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা