সারাদেশ

মুন্সীগঞ্জে নিখোঁজের ১০ পর সেনা সদস্যের লাশ উদ্ধার 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের নিখোঁজের ১০ দিন পরে সেনা সদস্যের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, প্রতিদিনের মত শরীরচর্চার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলো ৩১ জানুয়ারি নিখোঁজ হন সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য জাহিদ হাসান (২১)। এরপর হতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের আবুল কালামের পুত্র।

বুধবার (৯ ফেব্রোয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়া নামক এলাকায় নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত একটি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় জাহিদ হোসেনের (২১) লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা ধারণা করছেন, কোন এক সময় তাকে হত্যা করে রাতের আঁধারে নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত জন-মানবহীন এলাকার বাগানে ঝুঁলিয়ে রাখা হয়েছে। জাহিদের বাড়ি থেকে লাশ উদ্ধারের স্থানটি ছয় কিলোমিটার দূরুত্বে। তাই অনেকেই বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন।

আরও পড়ুন: স্টেশন-প্ল্যাটফর্ম-ট্রেনে ধূমপান নিষিদ্ধ

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, বুধবার দুপুরে দড়ি বাউশিয়া নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত এলাকা হতে জাহিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা