সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে গ্রেফতার ১

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া চৌধুরী হাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের চেষ্টায় একাধিক পটকা ফোটানো হয়েছে। এছাড়াও মোলানখুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে মতি রায় (৩৫) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন অভিযোগে নামে এক যুবককে ২০১০/৭২ ধারায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করে দণ্ডিত মতি রায় মলানখুড়ি গ্রামের অনুকূল রায়ের ছেলে।

জানা গেছে, বেলা দেড়টার সময় ছাত্রলীগের একদল কর্মী চৌধুরীহাট ভোটকেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পালিয়ে যায়।ওই সময় চৌধুরীহাট ভোট কেন্দ্রের বাইরে ৩/৪টি পটকা ফোটার শব্দ শোনা গেলেও ভোটের উপস্থিতি স্বাভাবিক ছিল।
তবে সদর উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও ২২ নং সেনুয়া ইউনিয়নে প্রেস স্টিকার লেখা কমপক্ষে ১০টি মাইক্রোবাস ঘোরাঘুরি করতে দেখা যায়। ২/১জন সংবাদকর্মীর বিরুদ্ধে একজন প্রার্থীর পক্ষে চুক্তিতে কাজ করার অভিযোগ করেছেন অনেকে।

হামিদুর রহমান নামে একজন ভোটার তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সাংবাদিক টাকায় কিনে পাওয়া যায় এবারের নির্বাচনে দেখতে পেলাম।

আরও পড়ুন: টাটা গাড়ির সার্ভিসিং ও স্পেয়ার পার্টসে মূল্য হ্রাস

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদর উপজেলার দুইটি ইউনিয়নের মোট ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুইটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮০৬৩ জন।

নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টহল পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা