সারাদেশ

মানিকগঞ্জে ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে একরাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকার ধামরাই, আশুলিয়া, সাভার ও গাজীপুরের কালিয়াকৈর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ধামরাইয়ের সুতিপাড়া গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে মিন্টু ওরফে সামাদ ওরফে বাচ্চু (৬০), কুশড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে রিপন ওরফে সাইফুল (২৯), কুশরা গ্রামের রাব্বির ছেলে বিশু (৩৫), ধামরাইয়ের কালামপুর চরপাড়া গ্রামের মঞ্জু মোল্লার ছেলে আশরাফুল মোল্লা (২০), একই উপজেলার গাংগুটিয়া গ্রামের সানাউল্লাহর ছেলে আবদুল কাদের ওরফে স্বপ্ন (৩৫), গোসাত্রা উত্তর কাঞ্চনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে তাইজুদ্দিন (৬০), গাজীপুরের কালিয়াকৈর থানার আটাবর গ্রামের মৃত সাত্তারের ছেলে মনির (৩৭) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার (বর্তমানে সাভারের আশুলিয়ায় ভাড়া থাকে) ধুসরিয়া গোপালপুর গ্রামের মো. বাদল ওরফে মনোয়ার হোসেন (২৮)।

আরও পড়ুন: শিল্পী উৎপলেন্দু চৌধুরীর জন্মদিন

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, গত ২৭ জানুয়ারি রাতে সিংগাইর উপজেলার ইরতা গ্রামে মো. নুর উদ্দিন এবং তার প্রতিবেশী প্রবাসী শাকিল খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ওই দুই বাড়ির সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে অস্ত্রের মুখে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন ভুক্তভোগীরা। ক্লু-লেস মামলাটি তদন্তে মাঠে নামে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যার নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। এসময় এক ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ পাঁচ হাজার টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও চার টুকরা লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা