বৃষ্টিতে নতুন তৈরি কাঁচা ইট নষ্ট হয়ে গেছে (ছবি: সংগৃহীত)
সারাদেশ

অসময়ের বৃষ্টি ডুবাল ভাটা

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: অসময়ের বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে প্রায় শতাধিক ইট ভাটায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভাটার মালিকরা।

জানা গেছে, জেলার রাণীশংকৈল উপজেলায় ২৮টি ইটভাটা রয়েছে। এসব ভাটায় নতুন ইট তৈরির কাজ পুরোদমে চলছিল। এর মধ্যে শুক্রবারের বৃষ্টিতে ভেসে গেছে কাঁচা ইট। এতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন ভাটা মালিকরা।

রাণীশংকৈলের ভাটা মালিক সমিতির সম্পাদক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, অসময়ের বৃষ্টিতে ভাটার প্রায় ১ কোটি ৫৫ লাখ নতুন তৈরি কাঁচা ইট নষ্ট হয়েছে।

তিনি বলেন, এ মাটি পুনরায় ব্যবহার করা সম্ভব হলেও ইট তৈরিতে শ্রমিকদের পেছনে আবার খরচ করতে হবে। আবার অপসারণ করতে ও নতুন করে তৈরি করতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। এতে ভাটা মালিকরা বড় অংকের লোকসানে পড়েছেন।

আরও পড়ুন: রূপপুরে ৫ রুশ নাগরিকের মৃত্যু

সন্ধ্যারই জি এইচ ডি ইটভাটা মালিক মোস্তাফিজুর রহমান বলেন, আমার এলাকায় কয়েকটি ইটভাটা রয়েছে। বৃষ্টিতে আমার ভাটায় প্রায় ৭ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। ইটগুলোর বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা