সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেন এসপি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম। (ছবি-সংগৃহীত)
সারাদেশ

সাতকানিয়ায় গোলাগুলি-সংঘর্ষ, ভোট চলছে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় গোলাগুলি ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চলছে ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপর থেকেই বিভিন্ন কেন্দ্রের সংঘর্ষের খবর আসতে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ১০টার দিকে খাগরিয়া ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়।

এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। তারা কেন্দ্র দুটিতে সাময়িকভাবে ভোট বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানান, ২ কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পেলে স্থায়ীভাবে ভোট বন্ধ করা হবে বলেও জানান তিনি।

জানা যায়, আজ সকাল ৮টা থেকে সাতকানিয়া উপজেলার ছদাহা, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা সোনাকানিয়া ও সদর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়।

এর মধ্যে পুরানগড়, মাদার্শা, কেঁওচিয়া ও সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিজয়ীরা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

আরও পড়ুন: ১৩৮ ইউপিতে ভোট গ্রহণ চলছে

প্রসঙ্গত, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭ম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে আজ। ২০ জেলার ২৪টি উপজেলায় এ সকল ইউপিতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা