সারাদেশ

উলিপুরে ইউনিয়ন পর্যায়ে পৃথক সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): ‘সকলে মিলে শপথ করি, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়িথ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন পর্যায়ে পৃথক প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় থেতরাই ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রকল্প সমাপনী কর্মশালায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান (আতা)।

এ সময় বক্তব্য রাখেন, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর আমীন সরকার, ইউনিয়ন বিবাহ নিবন্ধক ওয়াহেদ আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নূর ইসলাম,আমিনুর ইসলাম সহ চ্যাম্পিয়ন বাবা, ইমাম, ঘটক, শিক্ষক, ইউনিয়ন যুব ফোরাম সদস্য।

এদিকে ওই প্রকল্পের সমাপনী কর্মশালা দলদলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বুড়ির ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী, ইউপি সদস্য আজিজুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য ফিরোজা বেগম প্রমুখ।

আরও পড়ুন: ভারতের ফের স্কুল-কলেজ চালু

এ সময় উপস্থিত ছিলেন, বিবিএফজি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নাসিমা বেগম, আলিফা বেগম, নুরজাহান বেগম চম্পা, জীবন চন্দ্র বর্মন, ইউনিয়ন যুব ফোরাম সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা