সারাদেশ

মুন্সীগঞ্জে ফেন্সিডিল ও মটরসাইকেলসহ আটক ৩

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ডিবি পুলিশের ৩ টি ভিন্ন ভিন্ন অভিযানে ২৪ বোতল ফেন্সিডিল, ১টি মটরসাইকেলসহ নুর হোসেন (৪০), আমির হোসেন (৪৩), জসিম জমদ্দার (২৯) নামে ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃত নুর হোসেন নারায়নগঞ্জ জেলার সৈয়দপুর ফকিরবাড়ি এলাকার মৃত আফজাল হকের ছেলে। আমির হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেরসরাই এলাকার মৃত সামছুদ্দিনের ছেলে এবং অপর জসিম জমদ্দার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আহাদী মাদবরকান্দি এলাকার ইউসুফ আলী জমাদ্দারের ছেলে।

মঙ্গলবার বিকেল হতে মধ্য রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা কালে সদর উপজেলার মুক্তারপুর ব্রীজের ঢালে এবিসি রেস্তোরাঁর সামনে পাকা রাস্তার উপর হইতে ২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ নূর হোসেনকে আটক করা হয়। একই তারিখ রাত সাড়ে ৯ টার দিকে অপর অভিযানে সদর উপজেলার মিরের সরাই (সারেং বাড়ি) সাকিনস্ত জনৈক শাহ জাহান মিয়ার ফাঁকা জায়গার উপর হতে ৪ বোতল ফেন্সিডিলসহ আমির হোসেনকে আটক করা হয়।

এরপরে, ডিবি পুলিশের অপর একটি অভিযানে লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের মৌছা মান্দ্রা সাকিনস্থ জনৈক আনোয়ার হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে একটি নীল কালো রংয়ের পুরাতন ইয়ামাহ কোম্পানি ফেজ্রার মটরসাইকেলসহ জসিম জমাদ্দারকে আটক করা হয়।

আরও পড়ুন: আমেরিকার প্রতি খুশি রেজা কিবরিয়া

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, আটককৃত নুর হোসেন, আমির হোসেনকে আটক পুর্বক মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা করে ও আটককৃত জসিম জমদ্দারকে লৌহজং থানায় সোপর্দ করে নিয়মিত মামলা করে বুধবার ৩ জনকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা