সারাদেশ

ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ১ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃত ৩ আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বেগমগঞ্জের চৌমুহনী রাজমহল রেস্তোরাঁ এন্ড সুইটস থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার ২নং হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের মৃত আব্দুর শুক্কর মো.আব্দুর রহমান(২০), লক্ষীপুর সদরের আমছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের বদিউর জামানের পুত্র আবুল হাসেম (৫৫) এবং কক্সবাজারের কুতুবদিয়া থানার শান্তিপাড়া ইউনিয়নের জাইল্লা পাড়ার শামছুল হকের কন্যা রুপা ওরপে মনি (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী ডিবির এসআই তানভীরুল হক চৌধুরীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে তাদেরকে ১ হাজার পিস ইয়াবাসহ রাজমহল রেস্তোরাঁ এন্ড সুইটস থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন: যাদুঘর-মঞ্চ বানাবেন সালমান, ভেঙে ফেলা হচ্ছে মানুষের বাড়ি

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় ৩ মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃত আসামীদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা