সারাদেশ

বোয়ালমারীতে ১০ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই জন মহিলাসহ ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালমারী থানা পুলিশ মারামারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দৈত্যরকাঠি গ্রামের দাউদ বিশ্বাস, বালিয়াপাড়া গ্রামের আক্তার মোল্যা, রুনা বেগম, রহিমা বেগম, গুনবহা গ্রামের রাসেল মিয়া, ইরাদুল শেখ, মফিজ শেখ, হিটলু শেখ, মামুন শেখ, বদিয়ার শেখ।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পোশাক খাতে শঙ্কা

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক আক্কাস আলী বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ আমামিকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামীদের মধ্যে ২ জন মহিলা ও ৮ জন পুরুষ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা