সারাদেশ

৪শ শিক্ষার্থীকে শীতবস্ত্র দিল ঢাকা আহ্ছানিয়া মিশন

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর পৌরশহরে পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারের ৪শ দরিদ্র শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের উত্তরা আবাসন এলাকায় ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্প এর মুক্তধারা ডাম ইউসিএলসি‘তে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। একই সময়ে শহরের হাতিখানা ক্যাম্পে স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি, বাঁশবাড়ি এলাকায় ধ্রুবতারা ডাম ইউসিএলসি, কয়া বাঁশবাড়ি এলাকায় আশার আলো ডাম ইউসিএলসি ও মুন্সিপাড়া এলাকায় উদয়ন ডাম ইউসিএলসিতে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সাবিহা সুলতানা ও ইয়াছমিন পারভীন, কাউন্সিলর শাহীন হোসেন, জোবায়দুর রহমান শাহীন, সমাজসেবক ইঞ্জিনিয়ার এ.কে.এম রাশেদুজ্জামান রাশেদ, বীর মুক্তিযোদ্ধা মো. জিকরুল হক, বীরমুক্তিযোদ্ধা মো. মোসলেম উদ্দিন, ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের ম্যানেজার আব্দুল করিম, মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা