সারাদেশ

পটুয়াখালীতে ২০ পরিবারকে অবরূদ্ধ করে চাঁদা দাবি

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: জমি বিক্রি করার পরে হাঁটার রাস্তার জন্য চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে পটুয়াখালী পৌর এলাকার সবুজবাগ ৯নং লেনের বাসিন্দা আবদুল হকের (৬২) বিরুদ্ধে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ২০টি পরিবার।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের মধ্যে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাংক কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম বাহাদুর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা পটুয়াখালী পৌরসভাধীন সবুজবাগ ৯নং লেনের বাসিন্দা। আমরা জে.এল নং ৩৮, মৌজা-পটুয়াখালী, এস.এ খতিয়ান নং ৮২৪, ১৪৩১, দাগ নং-৮৪৫৭, ৮৪৭৭ তে বর্নিত সম্পত্তি বিভিন্ন তারিখে জনাব আঃ হক খান, পিতা মৃত নুর মোহাম্মদ খান, ৯নং লেন, সবুজবাগ, পটুয়াখালী পৌরসভা এর নিকট থেকে সাব কবলা দলিল মূলে ৫ টি প্লটে মোট ২১ শতাংশ জমি খরিদ করি। উক্ত ৫ টি প্লটের সম্মুখভাগে দলিলের শর্তানুযায়ী ৫ ফুট রাস্তা থাকে। পরবর্তীতে চলাচলের সুবিধার্থে এবং পটুয়াখালী পৌরসভার মেয়র মহোদয়ের মৌখিক অনুরোধে ও সকলের সম্মতিতে ১০ ফুট জায়গা রেখে প্রত্যেক মালিক ভবন নির্মাণের নকসা অনুমোদন করি। উক্ত রাস্তার নির্মাণ কাজ বর্তমানে পৌরসভার টেন্ডারের আওতাধীন আছে।

আরও পড়ুন: উ‌লিপু‌রের ঐতিহ্যবাহী সুপা‌রির হাট স‌রি‌য়ে নেয়ার অ‌ভি‌যোগ

কিন্তু আবদুল হক খান, তার কন্যা তানিয়া বিনতে হক (৩০) ও তার জামাতা মোঃ সিজার (৪৫) মিলে উক্ত রাস্তায় চলাচলের জন্য দশ লক্ষ টাকা দাবি করে। রাস্তার জমি আবদুল হক তার নিজস্ব বলে দাবি করে। আবদুল হকের দাবীকৃত চাঁদা পরিশোধ না করা আবদুল হক, তাহার মেয়ে ও জামাতার মাধ্যমে অজ্ঞাত নামা সন্ত্রাসীদের দ্বারা ভুক্তভেগী পরিবারের সদস্যদের পথে-ঘাটে অশ্লীল ভাষায় গালাগালসহ শারীরিক ভাবে অপমান অপদস্ত করে এবং একটি গেট লাগিয়ে ২০ টি পরিবারকে অবরুদ্ধ করে রাখে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরো জানান, রুহুল আমীন ও হাবিবুর রহমান বর্তমানে ভবন নির্মাণ শুরু করলে ইং ২৮/০১/২০২২ তারিখ সকাল ১০ টার সময় আঃ হক তার জামাতা সিজার ও কন্যা তানিয়াসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী নিয়ে তাদের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে তারা একাধিকবার পটুয়াখালী থানায় অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে আবদুল হকের কাছে মুঠো ফোনে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তিনি জানান, ওখানে কোন রাস্তা নেই। আছে শুধু আমার ব্যক্তিগত চলার পথ। আপনি জায়গা বিক্রি করেছেন চলাচলের জন্য রাস্তা দেখিয়ে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলিলে রাস্তার কথা কোথাও উল্লেখ নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা