সারাদেশ

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অজয়, সম্পাদক মাসুদ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মাসুদ আলম। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ্ আল মাহমুদ আনোয়ার।

এদিকে, ১৫ টি পদের বিপরীতে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দু’প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোটের লড়াইয়ে। প্যানেল দু’টি হচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত অজয়-সবুজ পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মুজিবুর-মাসুদ প্যানেল। সমিতিরি সর্বমোট ৪১৮ জন ভোটারের মধ্যে ৪০২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

২০০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মুজিবুর রহমান পেয়েছেন ১৯২ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ২৪৭ ভোট পেয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহবুবুর রশীদ সবুজ পেয়েছেন ১৪৮ ভোট।

আরও পড়ুন: শিক্ষিত এক যুবকের খাদ্যের জন্য হাহাকার

অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান শেখ ও মো. নাসিম আক্তার সুমন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ জাকারিয়া ইসলাম কাঞ্চন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. মনির হোসেন লিঙ্কন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মো. নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নূর হোসেন বেপারী, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকে আমেনা খাতুন পুস্প, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান তুহিন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হচ্ছেন, অ্যাডভোকেট মো. আবুল হাসান মৃধা, অ্যাডভোকেট মো. মাহবুব-উল-আলম স্বপন, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন শেখ ও অ্যাডভোকেট মো. জামাল হোসেন বিপ্লব।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা