সারাদেশ

কম্বল ফেরত দিলেন সংসদ সদস্য

রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের সীমান্ত হিমালয়ঘেঁষা পঞ্চগড় জেলা। এ জেলায় ক্রমান্বয়ে সর্বনিন্ম তাপমাত্রা বিরাজ করে। বাংলা মাস পৌষের প্রথম দিন থেকে এ জেলায় তীব্র শীত শুরু হয়েছে। সেই সঙ্গে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এতে সবচেয়ে বিপাকে পড়েছে নিন্ম আয়ের সাধারণ মানুষ। বিতরণের আগে শীতবস্ত্র কম্বল নিন্মমানের হালকা ও পাতলা সাইজে লম্বায় ছোট হওয়ায় ফেরত দিলেন সংসদ সদস্য পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র

মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় চৌরঙ্গী মোড় সংলগ্ন স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিত্বে তিনি এ সময় শীতবস্ত্র কম্বলগুলো ফেরত দেন।

এদিকে, তিনি অভিযোগ করে বলেন, কাজী ফার্ম পঞ্চগড় কর্তৃপক্ষ এ এলাকায় শীতার্ত গরীব-দুঃস্থদের মাঝে বিতরণের জন্য তাকে প্রায় ৪ শত কম্বল দেওয়া হয়। বিতরণের আগে কম্বল দেখলে আকারে অনেক ছোট ও পাতলা হওয়ায় এবং এই তীব্র শীতে বিতরণের উপযোগী না মনে করে তিনি শীতবস্ত্র কম্বলগুলো কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠান।

এ ব্যাপারে পঞ্চগড় কাজী ফার্মের এরিয়া ম্যানেজারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা