ফাইল ছবি
সারাদেশ

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় গ্রামের এফআইবিডিবি সামনে ফরিদ উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মমতাজগঞ্জ বাজার থেকে ফরিদ তার ভায়রা ভাই শাহিন মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বড় খেওড় এফআইবিডিবি স্কুলের সামনে পৌঁছা মাত্র কয়েকজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ফরিদকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হন ফরিদ। দুর্বৃত্তরা শাহীনকেও আহত করে চলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ফরিদ।

নিহতের স্বজনরা জানিয়েছেন, এনাম খান নামে এক ব্যক্তি ফরিদকে দেখে নেবেন বলে হুমকি দিয়েছিলেন। বিষয়টি ফরিদ তার ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে জানান। তাতে স্বজনদের ধারণা এর জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করে দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা