সারাদেশ

সেনবাগে কেন্দ্র দখল করে ব্যালটে সিল, ৩৫ ভোট বাতিল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রশাসনের কঠোর অবস্থানের কারণে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এশফাকুল হক মান্না মাদরাসা কেন্দ্রে নৌকা মার্কার লোকজন ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনী ২ যুবককে আটক করে।

আরও পড়ুন: বিপদের দিনে প্রদীপের পাশে নেই স্ত্রী

আটককৃতরা হচ্ছে নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামের ওজি উল্লাহ ছেলর জহির উদ্দিন (৩০) ও একই গ্রামের আবদুল গফুরের ছেলে শাখাওয়াত (২৮)।

পরে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ৩৫ টি সিল মারা ব্যালট বাতিল করেছে। বিষয়টি বেলা ১১ টার দিকেন নিশ্চিত করেন প্রিজাইডিং অফিসার কৃঞ্চ গোপাল রায়।

আরও পড়ুন: ভাগিয়ে নেওয়া বউকে ফেরত দিতে আলটিমেটাম

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও কেন্দ্রের বাহিরে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের বিদ্রোহী আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী আবদুল ওহাব ও বড়চারিগাঁও ওয়ার্ডের ফুটবল মার্কার প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ করেন, ওই ব্যালটে সিল মারার ঘটনাটি নৌকা মার্কার সমর্থকরা ঘটিয়েছে।

নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬ জন ও মেম্বার পদে পুরুষ ৪৪জন ও ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। বিকাল পৌনে ৬ টার সময় এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা