সারাদেশ

ভাগিয়ে নেওয়া বউকে ফেরত দিতে আলটিমেটাম

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ভাগিয়ে নেওয়া বউকে ফেরত দিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম। বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১২ জন আহত হওয়ার ঘটনায় সালিশ হয়েছে। এ ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দায়।

সালিশে বউকে ফেরত দিতে ছেলের পরিবারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ওই নারীকে উপস্থিত করতে না পারলে পাঁচ লাখ টাকা জরিমানা গুনতে হবে ছেলের বাবাকে।

আরও পড়ুন: সেনবাগে পুলিশ-বিজিবির ওপর হামলার অভিযোগে আটক ২

রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদ ভবনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কাইচাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তফা খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সালিশে উপস্থিত ছিলেন নগরকান্দা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। তিনি গণমাধ্যমকে বলেন, আনিস মাতুব্বরের বিরুদ্ধে এর আগেও এরকম দুটি মেয়েকে ভাগিয়ে নিয়ে আসার ঘটনা আছে। সে ঘটনায় একটিতে মামলা ও আরেকটি সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। সবশেষ শাহিন ফকিরের স্ত্রীকে জীবিত অবস্থায় শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে তিনদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলের ছেলের বাবাকে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে। পরে সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ওই নারীর স্বামী শাহিন ফকির বলেন, আনিস মাতুব্বর আমার স্ত্রীকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় আমার স্ত্রী তিন ভরি গহনা এবং নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে।

তিনি আগেও বলেন, আনিস এর আগেও ভাঙ্গা (ভাঙ্গা উপজেলা) থেকে এক নারীকে একইভাবে ভাগিয়ে নিয়ে যায়। পরে সব টাকা-পয়সা আত্মসাৎ করে ওই নারীকে তাড়িয়ে দেয়। ওই ঘটনার সমাধান হয়েছিল।

আরও পড়ুন: বিপদের দিনে প্রদীপের পাশে নেই স্ত্রী

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছ। পরিস্থিতি এখন স্বাভাবিক।

তিনি আরও বলেন, শুক্রবার ও শনিবার (২৮ ও ২৯ জানুয়ারি) এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে প্রায় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে ফকিরের ছেলে শাহিন ফকিরের স্ত্রীকে প্রায় এক মাস আগে ভাগিয়ে নিয়ে যান একই গ্রামের মুন্নু মাতুব্বরের ছেলে আনিস মাতুব্বর।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন।

আহতদের মধ্যে দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এবং তিনজকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা