সারাদেশ

কোম্পানীগঞ্জে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ব্যাটারি চালিত এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোববার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বলরাম (১৫) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির লনি গোপালের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তবে এখন পর্যন্ত পুলিশ এ হত্যাকাণ্ডের কোন রহস্য উদঘাটন করতে পারেনি।

আরও পড়ুন: সিনহা হত্যা মামলায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সমাজের এক নারী ধান ক্ষেতে গরুর গোবর টোকাতে যায়। এ সময় ওই নারী মুখে কস টেপ পেঁছানো, হাত-পা বাঁধা এক কিশোরের মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দাখে শৌর চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা মো. শিপন ও বেলাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে কে বা কাহারা রোববার দিবাগত গভীর রাতে এ কিশোরকে অন্য কোন জায়গায় হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয়। নিহত যুবকের মরদেহের কাছ থেকে একটি মাক্স, ১টি পেঁয়াজ, ১ জোড়া হাত মোজা, একটি ম্যাচ পাওয়া যায়।

আরও পড়ুন: মূলধারার রাজনীতি থেকে ছিটকে পড়ছে বিএনপি

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, প্রত্যেক দিন রিকশা চালিয়ে রাতের বেলা চর হাজারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অটোরিকশা গ্যারেজে রিকশা জমা দিয়ে বাসায় ফিরত বলরাম। গতকাল রাতে রিকশাও জমা দেয়নি, বাসায়ও ফেরেনি। ভাড়া রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত সে। নিখোঁজ রিকশা উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা