সারাদেশ

মুন্সীগঞ্জে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকায় সাংবাদিক আল মামুনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরে থাকা প্রায় ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

সোমবার (৩১ জানুয়ারি) সোমবার ভোর রাত ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে। সাংবাদিক আল মামুন জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তার ভাই আইনজীবী মাহবুব আলম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চাটখিলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

তিনি জানান, ভোরে ৪ জনের মুখোশধারী প্রত্যেকে পিস্তল নিয়ে দোতলা বাসার গ্রিল কেটে রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাত দল প্রথমে মায়ের কক্ষে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার রুমে আসে। তারপর দড়ি দিয়ে হাত, চোখ বেঁধে দেয়।

এরপর আমার স্ত্রী, ১৫ মাসের সন্তান ও ১৬ বছরের ভাগিনীকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে রাখে। অস্ত্রের মুখে জিম্মি করে মা ও আমার কক্ষের আলমারিতে থাকা ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণ, নগদ প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন: বোয়ালমারীতে ঔষধ বিক্রয় প্রতিনিধি নিখোঁজ

দুপুর ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব। তিনি জানান, অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা