চাটখিল
সারাদেশ

চাটখিলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সোনিয়া আক্তার (৩০) উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের লামচারী গ্রামের নতুন ভূঁইয়া বাড়ির প্রবাসী রানা হোসেন ওরপে কামাল হোসেনের স্ত্রী।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যা ৫টার টার দিকে উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের লামচারী গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: বোয়ালমারীতে ঔষধ বিক্রয় প্রতিনিধি নিখোঁজ

তবে নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর পরিবারের লোকজন তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে রোববার বিকেলের দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর স্বামী একজন প্রবাসী। স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের স্বামী বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আমরা তাঁর আসার জন্য ২-৪ঘন্টা অপেক্ষা করব। স্বামী এলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা