নিখোঁজ  ঔষধ বিক্রয় প্রতিনিধি রিপন বিশ্বাস। ইনসেটে উদ্ধারকৃত মোটরসাইকেল
সারাদেশ

বোয়ালমারীতে ঔষধ বিক্রয় প্রতিনিধি নিখোঁজ 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে এক ঔষধ বিক্রয় প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেনটেটিভ) রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে নিখোঁজ রয়েছেন। ঔষধ বিক্রয় প্রতিনিধির ব্যবহৃত মোটরসাইকেলটি পার্শ্ববর্তী উপজেলার একটি সেতুর উপর থেকে রাতে উদ্ধার করা গেলেও আঠারো ঘণ্টা পরেও তার হদিস মেলেনি।

জানা যায়, মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কৃষ্ণবিলা গ্রামের বাসিন্দা রিপন বিশ্বাস ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের ঔষধ বিক্রয় প্রতিনিধি হিসেবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কর্মরত ছিলেন। রিপনের শ্বশুরবাড়ি মাগুরা জেলার সদর থানার আলমখালি গ্রামে। তার অর্কিড (৬) ও পুস্কর (১) নামে দুটি ছেলে আছে।

আরও পড়ুন: চাঁদপুরে বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্ব কামারগ্রামে স্কুল শিক্ষক রনজিৎ কুমার দাসের বাড়িতে ভাড়া থাকতেন। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে রিপন মাগুরায় অসুস্থ শাশুড়িকে দেখার উদ্দেশ্যে বোয়ালমারীর ভাড়া বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। কিন্তু সন্ধ্যা সাতটার দিকে তাকে আবার বোয়ালমারীর ভাড়া বাসা থেকে বের হতে দেখা গিয়েছে বলে বাড়ির মালিক জানান।

এরপর রাত নয়টার দিকে বোয়ালমারীর পার্শ্ববর্তী উপজেলা মুহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুর উপর থেকে রিপনের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মোটরসাইকেলের পাশে সেতুর উপর তার হেলমেটটি পড়েছিল। মোটরসাইকেলের সাথে থাকা রিপনের ব্যবহৃত ব্যাগটিও উদ্ধার করা হয়। কিন্তু রিপনের কোন খোঁজ নেই।

আরও পড়ুন: বিএসএফ'র হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক

নিখোঁজ রিপনের পরিচিতরা জানিয়েছেন, তিনি বিভিন্ন জনের নিকট থেকে টাকা ধার নিয়েছিলেন। ইউরো ফার্মাসিউটিক্যালসের বোয়ালমারীস্থ ঔষধ বিক্রয় প্রতিনিধি সিদ্দিকুর রহমানের নিকট থেকে বিশ হাজার, ব্যবসায়ী দেলোয়ার হোসেনের নিকট থেকে পনের হাজার, শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তোতা শিকদারের নিকট থেকে পাঁচ হাজার টাকাসহ অনেকের নিকট থেকেই টাকা ধার নিয়েছিলেন।

নিখোঁজের স্ত্রী শিপ্রা বিশ্বাস সোমবার বেলা একটার দিকে জানান, নিখোঁজের পর আঠারো ঘণ্টা কেটে গেলেও রিপনের কোন হদিস মেলেনি। দুপুরে ডুবুরি দল মধুমতী নদীতে তল্লাশি করবে।

আরও পড়ুন: খুলনায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

এ ব্যাপারে মুহম্মদপুর থানার অফিসার ইন চার্জ মো. নাসিরউদ্দিন সোমবার দুপুরে বলেন, খবর পেয়ে রাতে শেখ হাসিনা সেতুর উপর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিখোঁজ রিপনের স্ত্রী রোববার রাতে মুহম্মদপুর থানায় এসে নিশ্চিত করেছেন মোটরসাইকেলটি তার স্বামীর। তবে এখন পর্যন্ত আমরা রিপনের কোন হদিস পাইনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা