ছবি-সংগৃহিত
সারাদেশ

এসএসসি পাস করেই এমবিবিএস ডাক্তার

সাননিউজ ডেস্ক: এসএসসির গণ্ডি পার করেই পরিচিত হয়েছেন এমবিবিএস ডাক্তার হিসেবে। কথাটি শুনতে গল্প মনে হলেও এটাই সত্যি। মো. জালাল হোসেন নামের এমনই এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

এসএসসির পাস করে এরপর একটি ফার্মেসি খুলে ডাক্তারি শুরু করেন। তবে প্যাড ছাপিয়েছেন নিজেকে এমবিবিএস পাস ডাক্তার দাবি করে। এরপর দীর্ঘ ৭ বছর ধরে করছেন বিভিন্ন রোগের চিকিৎসা।

অবশেষে র‌্যাবের অভিযানে আটক হয়েছেন মো. জালাল হোসেন নামে এই প্রতারক। সোমবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, চট্টগ্রাম নগরের বন্দর থানার কলসি দিঘির পূর্বপাড়ে ‘আরকে ড্রাগ হাউজ’ নামে একটি ফার্মেসি খোলেন জালাল। সেখানে নিজে রোগী দেখার জন্য একটি চেম্বারও করেন। ওষুধ লেখার প্যাডে জালাল নিজেকে এমবিবিএস পাস ডাক্তার হিসেবে উল্লেখ করেন। এরপর সেখানে লোকজনকে জটিল রোগের চিকিৎসা ও অপারেশন করাতে থাকেন।

চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সংবাদমাধ্যমকে বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতারণা করে লোকজনকে চিকিৎসা দিয়ে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা