সারাদেশ

রাবি ছাত্রকে চাপা দেয়া ট্রাকচালক আটক 

নিজস্ব প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র মাহমুদ হাবিব হিমেলকে চাপা দেওয়া ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার জোনের এডিসি একরাম হোসেন। বুধবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে নগরীর বালিয়া এলাকা থেকে মো. টিটু (৩৫) নামে ওই ট্রাকচালককে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার (১ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের হবিবুর হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন গ্রাফিকস ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মাহমুদ হাবিব হিমেল। তিনি শহীদ শামসুজ্জোহা হলের ২১২ নম্বর রুমে থাকতেন। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা তারই বন্ধু রায়হান রিমেল। আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর প্রতিবাদে দুর্ঘটনাস্থলের পাশে থাকা ৫টি ট্রাকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্ররা। পাশাপাশি নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ছাড়া ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন এবং প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ ঘটনায় বিচার দাবিতে আন্দোলনে নামেন।

পরে রাত ১২টায় উপাচার্য ভবনের সামনে ছাত্ররা অবস্থান নিয়ে নিহত হিমেলের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণসহ বেশ কয়েকটি দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে অপসারণের মৌখিক সিদ্ধান্ত জানান। এছাড়া বাকি দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে রাত ২টায় ছাত্ররা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন।

আরও পড়ুন: রাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় প্রক্টর প্রত্যাহার

এর পর বুধবার সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হিমেলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারও শিক্ষক-ছাত্র অংশ নেন। তার আগে শ্রদ্ধা জানানোর জন্য হিমেলের মরদেহ চারুকলা ভবনের সামনে রাখা হয়। হিমেল নাটোর সদরের কাপড়িয়াপট্টি এলাকায় তার নানাবাড়িতে দাফন করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ড. প্রদীপ কুমার পাণ্ডে জানান, আর্থিক সহায়তার অংশ হিমেলের পরিবারের হাতে প্রাথমিকভাবে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া এই ঘটনায় আহত ছাত্রের সকল চিকিৎসার ব্যয়ভারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা