সারাদেশ

টিকা সনদ ছাড়া খাবার পরিবেশন করায় ১২ রেস্তোরাঁকে জরিমানা

সাননিউজ ডেস্ক: করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে ঝড়ের গতিতে। তাই সংক্রমণের লাগাম টানতে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় হোটেল রেস্তোরায় টিকা সনদ ছাড়া খাবার পরিবেশিনে এসেছে নিষেধাজ্ঞা।

করোনা বিধিনিষেধ ভঙ্গ এবং টিকা সনদ ছাড়া খাবার পরিবেশন করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের ১২টি রেস্তোরাঁকে জরিমানা করেছে। শনিবার পরিচালিত অভিযানে এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম। এক বিজ্ঞপ্তিতে সিটি করপোরেশন এ তথ্য জানায়।

এতে বলা হয়, অভিযানে নগরের আগ্রাবাদ এলাকার বনেদী রেস্তোরাঁ, সিলভার স্পুুন, দ্য কপার চিমনি, ওরিয়েন্ট ও কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওয়াসা মোড়ের কুটুমবাড়ি ও গ্র্যান্ড মোগলকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং দামপাড়া এলাকার হান্ডিকে ৫ হাজার ও দাবাকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বাকি তিনটি রেস্তোরাঁকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা