ছবি-সংগৃহিত
সারাদেশ

রাঙ্গাবালীতে তিন গরু চোর গ্রেফতার

রাঙ্গাবালী প্রতিনিধি: রাঙ্গাবালী থানাধীন চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী মুসলিমপাড়া ফরেস্ট বাগান থেকে সংঘবদ্ধ গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান সংবাদমাধ্যমকে জানান, গত ২১ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০ টায় মুসলিমপাড়া ফরেস্ট বাগান থেকে গরু চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মো. মিজানুর রহমানকে গ্রেফতার করে। অপর আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে ৩টি গরু এবং চুরির কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করে।

মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ অভিযান চালিয়ে গরু চুরির সাথে সংশ্লিষ্ট অপর আসামি মো. কালাম হাওলাদার ও মো. আনিসকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আসামিরা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। তারা পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গলাচিপার উলানিয়া বন্দরে রাতের আঁধারে জবাই করে বিক্রি করে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা