প্রতীকী ছবি
স্বাস্থ্য

চিকিৎসকরা মানবতার সৈনিক

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় চিকিৎসকদের কাছ থেকে আমাদের কিছু শেখার আছে। বিশেষ করে তাদের ব্যবহারে রোগীরা অর্ধেক ভালো হয়ে যায়। মনোবল ও সাহস অনেকাংশে বেড়ে যায়। আবার এমন আচরণ আমাদের দেশের চিকিৎসকদের মধ্যে নেই, তাও বলা যাবে না। তারপরও বিদেশি চিকিৎসকদের বাংলাদেশে আসার ফলে পরস্পরের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে। গড়ে উঠছে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

আরও পড়ুন: স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে

তিনি বলেছেন, চিকিৎসকরা হচ্ছেন মানবতার সৈনিক। মানুষকে বাঁচানোর জন্য তাদের সংগ্রাম নিরন্তর। উন্নত চিকিৎসার ক্ষেত্রে ভারত অনেকটা আস্থা সৃষ্টি করলেও বাংলাদেশের চিকিৎসাও এখন আর পিছিয়ে নেই।

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও পরিবারের জন্য কলকাতার পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় দুই দিনব্যাপী স্বাস্থ্যসেবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা।

আরও পড়ুন: কিন্ডারগার্টেনে ছুরি হামলায় নিহত ৬

চসিক মেয়র আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও জ্ঞানের আলোকে দেশের চিকিৎসকরা দিন দিন এগিয়ে যাচ্ছেন। আস্থা এবং বিশ্বাসের ক্ষেত্রেও আমাদের চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা